Header Ads Widget

আনসার ভিডিপির মোগলগাঁও ইউনিয়ন দলনেতার আমিরুল হক এর ‍উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরেপন সম্পন্য


 

 সিলেট সদর উপজেলা প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা, এই প্রতিপাদ্যকে ধারণ করেই বাংলাদেশ আনসার ভিডিপির সদস্যদের লক্ষ গ্রাম উন্নয়ন মূখ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় আজ ২৬ আগস্ট ২০২৩ শানিবার।

মোগলগাঁও ইউনিয়ন আনসার ও ভিডিপির আয়োজনে, দলনেতা মোঃ আমিরুল হক এর পরিচালনায় শুরুতেই পবিত্র আল-কোরআন থেকে তেলোয়াত করেন ভিডিপি সদস্য মিজানুর রহমান, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃনেছার আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ, দলনেত্রী রংমালা বেগম,ওয়ার্ড নেত্রী রুজিনা বেগম, ভিডিপি সদস্য লায়েক আহমদ,আইনুল হক, আঃ রহমান,হাসান আহমদ, আল-আমিন, রুবেল আহমদ, হাসান আহমদ,লিমন আহমদ, সাবানা আক্তার, রিনা বেগম,হনুফা বেগম, হাসনা বেগম, হাসান আহমদ প্রমুখ।

 সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক ও পরিবেশ দূষণপ্রতিপাদ্যকে ধারণ করে  পরিবেশ পরিষ্কার-পরিচন্নতা অভিযান ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীও বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে বাহিনীর সকলকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্টানের প্রধান অথিতি মোঃ নেছার আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ । তিনি বলেন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোগলগাঁও ইউনিয়নে পরিষদ এর পাঙ্গনে, লালারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পাঙ্গনও ও পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ পাঙ্গেনে এবং  রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশাকরি আগামীতে ও এই ভাবে সুন্দর কাজ চালিয়ে জাবেন।

তিনি আরো বলেন, আমার জানা মতে,  আনসার ভিডিপির সদস্য-সদস্যাগন সারা বাংলাদেশে প্রায় ৬১ লাখ রয়েছে। দেশের প্রত্যেক গ্রামে ছড়িয়ে থাকা বাহিনীর প্রতিটি সদস্যকে ফলদ, বনজ ভেষজ গাছের চারা রোপনের অন্যকে উদ্বুদ্ধ করতে তিনি আহবান জানান।

বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা আমিরুল হক বলেন, আমি সর্বদাই মহাপরিচালক,  উপ- মহাপরিচালক, জেলা কমাডেন্ট সার্কলে এডজুটেন্ট এ এস এম এনামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জনাব মোঃ রাশেল গাজী ও পশিক্ষক রুপক তালুকদার, মহোদয় গণের দিকনির্দেশনা কাজ পরিচালনা করে যাচ্ছি আগামী তেও এভাবে কাজ করবো, এতে সব সময় আপনাদের সহযোগিতা কামনা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ