Header Ads Widget

সিলেট জালালাবাদ থানাদ্বীন চেঙ্গেরখাল নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রাজস্ব হরিলোট,


সিলেট প্রতিনিধি:- সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদী থেকে অবৈধভাবে ছোট বড় বিশ পঁচিশটি ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। দুই থেকে আড়াই বছর ধরে কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দিয় কালারুকা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হলেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের নজরে পড়েনি। ফলে সরকারের রাজস্ব হরিলুট নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জালালাবাদ থানা থেকে ৬/৭ কিলোমিটার দূরে কালারুকা এলাকা  থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারের কোটি টাকার রাজস্ব হরিলুট হলেও যেন দেখার কেউ নেই। 

সরেজমিন ১ নং জালালাবাদ ইউনিয়নের কালারুকা এলাকার চেঙ্গেরখাল, ধুমখাল ও বাছাই গাঙ্গ নদীর মুখ পর্যন্ত  ঘুরে এ ধ্বংসযজ্ঞ দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত জায়গাটি কোনো সময় ই ইজারা দেয়নি কর্তৃপক্ষ। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে সিলেটের জেলা প্রশাসকের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলন করে বাণিজ্য করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।


 স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র। বালু তুলতে বাধা দিলে এলাকাবাসীকে এই মহল প্রাণে মারা, হাত পা ভেঙে দেয়ার হুমকী দেয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করলেও স্থানীয় প্রশাসন ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বালু উত্তোলনের ফলে ওই এলাকার আশপাশের অনেক কৃষকের আবাদি জমি ভেঙে গেছে। গত দুই বছরে কালারুকা গ্রামের অনেক কৃষকের

আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে আরো প্রায় ৮০ শতাংশ আবাদি জমি ভাঙনের মুখে রয়েছে। তিনি বলেন, ‘কত লেখালেখিও হয় কিন্তু বালু তুলা বন্ধ হয় না।’ 

গত ১৮ ই অক্টোবর এই প্রতিবেদক সহ কালারুকা গ্রামের আব্দুর রহমান, এমার খাঁন কে নিয়ে ঘঠনা স্থল পর্যবেক্ষণ শেশে ফেরার পথে আব্দুর রহমান ও এমার খাঁনের উপরে সন্ত্রাসী হামলা করে উক্ত গ্রামের জমির উরফে (লেংরা জমির) সাহাব উদ্দিন,  আমিরুল হক সহ অপরিচিত আরো কয়েকজন কে সাথে নিয়ে৷ 

এ সময় ৯৯৯ ইমার্জেন্সি কল সেন্টারে ফোন করলে জালালাবাদ থানাদ্বীন শিবগঞ্জ ফাঁড়ি থেকে আইনশৃংখলা রক্ষাবাহিনির সদস্যগন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ 

এবং হামলাকৃত ২ আহত ব্যাক্তিদের চিকিৎসার জন্য সিলেট সরকারি এম, এ, জি ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়৷ 

নৌকায় বালু উত্তোলন করা হচ্ছে

এ ব্যাপারে জালালাবাদ থানার অফিসার ইনচার্জের মোটো ফোনে কল দিলে তিনি ফোন উটান নি৷ 

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মোটো ফোনে কল দিলে তিনি ও কল রিসিব করেন নি৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ