Header Ads Widget

কক্সবাজারে রেব অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ০২ জন সদস্য আটক

আবদুর রহিম কক্সবাজার :: কক্সবাজারের সদর থানাধীন কলাতলী এলাকা হতে র‌্যাব-১৫ এর অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ০২ জন সদস্য আটক।১৫/০৫/২০২২ তারিখ রাত আনুমানিক ০১.০০ ঘটিকায় র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী মোড় এলাকায় কতিপয় অপরাধী মাদকদ্রব্য বিক্রয় এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ঘোরাফেরা করছে।

তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১। মোঃ সাইফুল ইসলাম (১৫), পিতা-ছাবের আহাম্মদ, সাং- তেলিপাড়া, ৭নং ওয়ার্ড, ইউপি- রত্নাপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, বর্তমানে আাদর্শ গ্রাম (রাশেদুল হক মার্সেল এর বাড়ীর ভাড়াটিয়া) ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, ২। মোঃ শফিক (২০), পিতা- আবদুর রহিম, সাং- দরিয়া নগর বড়ছড়া, ০১ নং ওয়ার্ড, ইউপি- ঝিলংজা, উভয় থানা- কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদের ধৃত করে।গভীর রাতে উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাবাসাদে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি ছুরি ও ০১টি চাকু উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা কিশোর গ্যাং এর সদস্য, পেশাদার ছিনতাইকারী, তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে, নিজেদের দখলে ছুরি, চাকু (অস্ত্র) রেখে বিভিন্ন লোক জনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যক্রম করে থাকে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ