মোঃ আক্তার হোসেন : সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের পক্ষ থেকে বন্যার্তদের কাছে সরকারি সহযোগিতা পৌছে দেওয়া হয় সিলেটের অন্যান্য উপজেলার মতো সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের মানুষদেরও প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। চলমান বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অব্যশই তা কাটিয়ে উঠতে পারব। বন্যার্তদের পাশে সবসময় ছিলাম, আছি আগামীতেও থাকবো বলে আস্বস্ত করেন মোগলগাঁও ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়া,
সোমবার (১৬ মে) দুপুর থেকে রাত পর্যন্ত সিলেট জেলার সদর উপজেলার বিদ্যমান পরিস্থিতি এবং পাহাড়ি ঢলে বন্যার্ত মানুষের মাঝে সরকারি সহযোগিতার চাল বিতরণকালে তিনি এ সব কথা বলেন । এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাদিক পরিবারের মাজে সরকারী সহায়তা তুলে দেয়া হয়।
যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা কাজ করব। ‘আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি চেয়ারম্যান নয় আমি আপনাদের সেবক আপনাদের সেবা করব। বিশেষ করে চলমান বন্যার মতো দুর্যোগে সহ সব সময় আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।’আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে বন্যার পরিস্থিতির মোকাবিলা করতে পারব।
তিনি আর বলেন, সিলেটে অকাল বন্যার কারণে সিলেট সদর উপজেলার ৭নম্বর মোগলগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শত শত পরিবারের ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে এবং তারা বিভিন্ন জায়গায় এবং আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন আজ সকাল থেকে প্রতিটি ওয়ার্ডের মেম্বার দের কে নিয়ে নৌকা দিয়ে আমরা প্রতিটি বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সামান্য চাল পৌছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সদর উপজেলার সুযোগ্য ইউএনও মহোদয় এবং পিআইও মহোদয় ইউনিয়ন পরিদর্শন করতে আসেন আমরা উনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমাদের বিনীত অনুরোধ বন্যায় কবলিত পরিবারগুলোকে দ্রুত আরো সাহায্য পৌঁছে দেওয়ার প্রয়োজন বিশেষ করে তাদের ঘরবাড়ী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর বাড়ি মেরামত করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন,সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন, ১নং ওয়ার্ডের সদস্য আক্তারুজ্জামান, ৩নং ওয়ার্ডের সদস্য নেছার আহমদ, ৪নং ওয়ার্ডের সদস্য মইনুল ইসলাম,৭নং ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দীন, ৯নং ওয়ার্ডের সদস্য বাদশা জাহাঙ্গীর, প্রমুখ

0 মন্তব্যসমূহ