Header Ads Widget

লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে ১৫৪ পরিবারকে রমজানের নগদ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক 

সিলেট বিশ্বনাথ উপজেলাদ্বীন ১নং লামাকাজী ইউনিয়নে আর্তমানবতার সেবায় এক অনন্য নাম ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’। কেবল বিশেষ দিনেই নয়, বরং সারা বছরজুড়েই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি যে নিজেদের বিলিয়ে দিয়েছে, তার প্রমাণ মিলল আবারও।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে একটি সুপ্রতিষ্ঠিত সামাজিক সংগঠন, যাদের মূল লক্ষ্যই হলো এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। নিয়মিত সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে এবারের মাহে রমজানে তারা ৪নং ওয়ার্ডের ১৫৪টি পরিবারের ইফতার ও সেহরির সাহয়তা হিসেবে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১,৫৪,০০০ (এক লক্ষ চুয়ান্ন হাজার) টাকা নগদ প্রদান করেছে।

আজ মঙ্গলবার বিকেল ২ ঘটিকার সময় আয়োজিত এই অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী জনাব আতাউর রহমান। মো. তারেকুল ইসলামের সুদক্ষ পরিচালনা ও এখলাছুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বিতরণকালে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন সংগঠনের একনিষ্ঠ কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ: মো. শামসুজ্জামান, এখলাছুর রহমান, ময়না মিয়া, তৈমুছ আলী, তাজ উদ্দিন এবং সেবুল মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে শুধু একটি সংগঠন নয়, এটি এলাকার মানুষের আস্থার প্রতীক। শিক্ষামূলক সহায়তা, চিকিৎসা সেবা কিংবা উৎসবের খুশি—সবসময়ই আমাদের প্রবাসীরা তাদের কষ্টের অর্জিত অর্থ দিয়ে জন্মভূমির সেবা করে যাচ্ছেন।"

উপস্থিত সুবিধাভোগীরা তাদের এই ধারাবাহিক সেবার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ