Header Ads Widget

সামাজিক সংগঠন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের উদ্যোগ এলাকার প্রবাসীদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের উদ্যোগে বৃহত্তর দশগ্রামের প্রবাসী কৃতি সন্তান ও রেমিট্যান্স যোদ্ধাদেরকে স্হানীয় দশগ্রাম বাজারে "নাগরিক সংবর্ধনা' প্রদান করা হয়।

বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি মিজানুর রহমান ময়নার সভাপতিত্বে সাবেক মেম্বার ও সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করেন হাফিজ ক্বারি মুবাশ্বির আহমদ নোমান।  

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অফিস সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিন।

আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা  মোঃ নিজাম উদ্দিন,পানশী গ্রুপের পরিচালক সুনামগঞ্জ রেষ্টুরেন্ট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও বৃহত্তর দশগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ শফিক আহমদ,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী বাবুল, বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাহীন আহমদ,সাধারণ সম্পাদক নুরুল হাসান প্রমুখ।

সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ আমেরিকা প্রবাসী দশগ্রামের কৃতি সন্তান দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক মোঃ রফিক উদ্দিন লাভলু,দরগাহ বাজার ব্যবসায়িক পরিষদের তিন তিন বারের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবুল খয়ের মুঃ মাহবুব, ইতালি প্রবাসী দশগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ খসরুজ্জামান,ইতালি প্রবাসী দশগ্রামের কৃতি সন্তান সাবেক  ছাত্র নেতা এস,এম,মুনসুর আলম।

সংগঠনের সভাপতি মিজানুর রহমান ময়না প্রবাসীদের উন্নয়ন মূলক কাজে উৎসাহ যোগান ও অবদান রাখার জন্য কৃতজ্ঞতা  প্রকাশ করেন। সংবর্ধিত অতিথিবৃন্দ উন্নয়ন মূলক কর্মকান্ডে অব্যাহত সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। 

আরও উপস্থিত ছিলেন, তজমুল আলী লালখা, হাজী মখলিছ আলী লালখা,সমছু মিয়া নোয়া গাঁও,ছমরু মিয়া আমানত পুর, হাবিবুর রহমান হাবিব মৌলভীর গাঁও,আং খালিক লালখা,আং খালিক টুকর গাও,দিলোয়ার হোসেন নোয়াগাঁও,আব্দুল মছব্বির টুকর গাও, ইকবাল উদ্দিন টুকের গাঁও,আবুল হুসেইন মৌলভীর গাঁও, সাঈদ মাহবুব দুলাল লালখা,জৈন উদ্দিন মৌলভীর গাঁও ও রাজু লালখা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ