Header Ads Widget

শাল্লায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় : পানির সঙ্গে তুলে নিলো টিনের চাল ও আসবাবপত্র

হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকে : হাকালুকি হাওরের ঘূর্ণিঝড়ের মতো একটি ঘুর্ণিঝড় আঘাত হেনেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। পানির সঙ্গে তুলে নিয়ে গেছে কয়েকটি ঘরের টিনের চাল ও আসবাবপত্র। তবে একব্যক্তি ঘুর্ণির কবলে পড়লেও শেষপর্যন্ত রক্ষা পেয়েছেন।

উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামে শুক্রবার সকাল আনুমানিক পৌণে ৯টায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি আঘাত হানে। 

গ্রামের জনি তালুকদার জানান, সকালে মেঘলা আকাশ ছিল। হঠাৎ করে বৃষ্টি ও ঝড়ো বাতাসের সঙ্গে সঙ্গে হাতির শূরের রূপ নিয়ে আকাশের দিকে পানি উঠতে শুরু করে। একই সঙ্গে উড়ে যেতে থাকে তার  বসতঘর ও গোয়াল ঘরের চাল ও কাপড় চোপড়। ধান-চালও নষ্ট হয়ে যায়।  

পাশের বাড়ির মনি সরকার এবং বিধান সরকারের গোয়ালঘরও তছনছ হয়ে গেছে। এ সময় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কাঁসার থালা-বাটি দিয়ে ঘণ্টি বাজিয়ে জপ করতে থাকেন।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব জানান,  ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে শুকনা খাবার দেওয়া হয়েছে। শনিবার সরেজমিন পরিদর্শন করে  প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ