Header Ads Widget

সিলেট যুবককে জবাই করে হত্যাকান্ডের মূল আসামিসহ আটক ১২

 নিজস্ব প্রতিনিধিঃ- সিলেটের গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল কাদির নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার পর আব্দুল কাদিরের বসতঘর অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে মূল আসামিসহ ১২ জনকে আটক করেছে।

নিহত আব্দুল কাদির গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি চার বছর আগের একটি হত্যা মামলার আসামি ছিলেন।

শুক্রবার দিনগত রাতে পূর্বের হত্যাকাণ্ডের জের ধরে স্থানীয় দক্ষিণ লাবু এলাকায় এ হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন দেয়া মূল আসামি লুৎফুরকে গ্রেফতার করা হয়েছে এবং খুনের অস্ত্র জব্দ করেছে।

আটককৃতরা হলেন- শাহীন, লুৎফুর, আলী হোসেন, আলম হোসেন, বেলায়েত হোসেন, কাজী কামাল, আব্দুন নুর জসীম উদ্দীন, হাবিবুল্লাহ মিসবাহ, অলিউল্লাহ ।

এ ব্যাপারের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ জানান, সিলেটের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঘটনায় জড়িত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে এ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ