Header Ads Widget

সিলেট আদালতের সামনে থেকে বিচারকের গরু চুরি, থানায় মামলা

বিশেষ প্রতিনিধিঃ- সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা কোরবানির জন্য গরু কিনেছিলেন। কিন্তু রোববার (১০জুলাই) ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে চুরি হয়ে যাওয়ায় আর কোরবানি দিতে পারেননি তারা ।

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।

চুরির ঘটনায় মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী মাহমুদ।

তিনি জানান ,ঈদের দিন বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু নামাজ পড়ে এসে দেখেন গরুটি গায়েব হয়ে গেছে।

এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় চুরকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ