Header Ads Widget

গাঁজাসহ মা ও ছেলে হাতে-নাতে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২৫ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ জুলাই) তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। 

এর আগে গোপঁন খবরের ভিত্তিতে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক এলাকায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ওই গাজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

স্থানীয় ইসমাইল শেখের বাড়ীর ধানের গোলা থেকে এ গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক সামছুন্নাহার (৪৫) গোলারচক এলাকার ওবায়দুল শেখের স্ত্রী ও ছেলে রমজান শেখ (২২)। আটকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মোল্লাহাট থানা পুলিশের ওসি সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মোল্লাহাট থানা পুলিশের একটি দল উপজেলার গোলারচক এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫ কেজি গাঁজাসহ মা-ছেলেকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা এলাকা ও এলাকার বাইরের মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারীভাবে মাদক বিক্রি করে আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ