Header Ads Widget

সিলেটে ছেলের হাতে বাবা খুন, ছেলে গ্রেপ্তার



স্টাফ রিপোর্টার:- সিলেটের ওসমানীনগরে লেবু মিয়া(৫০) নামের এক বাবা নিজের ছেলের হাতে খুন হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) রাত ১টার দিকে উপজেলার পশ্চিম রোকনপুরের একটি বন্যা আশ্রয়কেন্দ্র থেকে পিতা হত্যার অভিযোগে হত্যাকারী নিহতের ছেলে জুবেদ মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।  নিহত লেবু মিয়া উপজেলার পশ্চিম রোকনপুর গ্রামের মৃত আসিফ আলীর ছেলে। 

এ ঘটনায় নিহত লেবু মিয়ার ছোট বোন আয়াতুন নেছা বাদি হয়ে ভাইপো জুবেদ মিয়াসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামি করে গত ৯ জুলাই ওসমানীনগর থানায় একটি হত্যা(মামলা নং-০৩) দায়ের করেন।

পুলিশ ও নিহত লেবু মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার তাজপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের লেবু মিয়া একই গ্রামের বকফুল নেছাকে বিয়ে করেন দীর্ঘদিন পূর্বে। গত ১০ বছর আগে পারিবারিক কলহে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তিন ছেলেকে নিয়ে স্বামীর ঘর ত্যাগ করেন বকফুল। 

সম্প্রতি বন্যায় একটি আশ্রয় কেন্দ্রে উঠেন লেবু মিয়ার বোন আয়তুন নেছা। গত ২জুলাই তার ৮ বছরের মেয়ে সায়মা আক্তার চাঁদনীকে(৮) বন্যার পানিতে ধাক্কাদিয়ে ফেলে দেয় জুবেদ মিয়া। বিষয়টি জানতে পেরে পরদিন লেবু মিয়া ছেলে জুবেদকে শাসন করেন। 

এতে ক্ষিপ্ত হয়ে জুবেদ ৪ জুলাই দুপুরে লেবু মিয়ার বাড়িতে তাকে একা পেয়ে কোড়ালের হাতল দিয়ে এলাপাতাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে লেবু মিয়াকে বাড়ির উঠানে বন্যার পানিত ফেলে চলে যায় সে। খবর পেয়ে লেবু মিয়ার ছোট বোন আয়াতুন নেছা আহত অবস্থায় লেবু মিয়াকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকে কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

ঘটনার দিন ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে লেবু মিয়ার মারা যান। 

এ ঘটনায় ওসমানীনগর থানায় জাবেদ মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহত লেবু মিয়ার ছোট বোন আয়াতুন নেছা। মামলা দায়েরের পর ওসমানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে জুবেদ মিয়াকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত জুবেদকে পুলিশ গত শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই সুবিনয় বৈদ্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিতা লেবু মিয়াকে হত্যার অভিযোগে তার ছেলে জুবেদ মিয়াকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ