Header Ads Widget

১০ জুন খুলনায় ইসলামী আন্দোলনের মিছিলঃ ইমাম পরিষদের একাত্মতা ঘোষনা


মুহাম্মদ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ জুন শুক্রবার বিকাল ৪ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মিছিলে একাত্মতা ঘোষণা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ইমাম পরিষদ।পরিষদের  সভাপতি জনাব আলহাজ্ব মাওলানা মোঃ সালেহ ও সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাওলানা মোঃ গোলাম কিবরিয়া সাহেব যৌথ বিবৃতিতে বলেন ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কটূক্তি ও মিথ্যাচার করেছে। তার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা।  ১০ জুন নগরীর নিউমার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সকলকে অংশ গ্রহনের আহবান জানাচ্ছি। খুলনা জেলা ইমাম পরিষদ ইসলামী আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির সাথে  একাত্মতা ঘোষণা করেছে।

শুক্রবারের সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে বুধবার  গতকাল বিকাল চারটায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে এক যৌথ সভা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করিম, মুফতী ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, শায়খুল ইসলাম বিন হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ আব্বাস আমিন, মুফতী আমিরুল ইসলাম, আব্দুস সাত্তার, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ হাফিজুর রহমান, মুফতী আবদুল জব্বার, জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মাওঃ নিজাম উদ্দিন মল্লিক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওঃ আলী আহমাদ, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা শায়খুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিএম মুরাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এনামুল হাসান সাঈদ, নগর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ