Header Ads Widget

নিজস্ব অর্থায়নে মানুষের পাশে শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ ::



নিজস্ব প্রতিনিধি:-  আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সিলেট সুনামগঞ্জের কয়েক লক্ষাধিক মানুষ। এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুনামগঞ্জের মানুষ।  দেশের বিভিন্ন জায়গা থেকে  মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগত তহবিলদাররা। এমন ভয়াবহ বন্যা বিগত একশো বছরেও দেখেননি বলে মত প্রকাশ করেন সুনামগঞ্জের বয়স্ক মানুষ।  থেমে নেই স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং প্রভাবশালী ব্যক্তিবর্গও। 

এই কঠিণ সময়ে মানবিকতার বিশাল হাত বাড়িয়ে দিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ।তিনি ২২ জুন রোজ বুধবার উপজেলা নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ে এবং গনিনগর ষোলোগ্রাম উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেয়া কয়েক শত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।  তিনি

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক  কয়সর এম আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক সহ-সভাপতি  আনসার উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েস আহমদের নির্দেশে 

 বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র এসব পরিবারকে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন উনাদের  মধ্যে নগদ অর্থ সহায়তা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছেন।

 এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ