Header Ads Widget

ছাতকে আওয়ামীলীগের সম্মেলনের নামে দলীয় গঠনতন্ত্রবিরোধি কার্যক্রমে প্রতিবাদ সভা ও মিছিল

 

(ফজল উদ্দিন,ছাতক সুনামগঞ্জ) ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের সম্মেলনের নামে দলীয় গঠনতন্ত্রবিরোধি কার্যক্রম ও অবৈধ ভাবে কমিটি গঠনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৭/মে/ মঙ্গলবার বিকেলে উপজেলা  গোবিন্দগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস সহিদ মুহিত এর সভাপতিত্বে ও আতাউর রহমান বাবলুর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ভিপি ও আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দীন, আওয়ামীলীগ নেতা পীর আমিনুল হক টুনু, শাহিনুর রাজা চৌধুরী, সুন্দর আলী বুলবুল, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কবির মিয়া, আসমান গণী, যুবলীগ নেতা, সাবেক মেম্বার  সাজিল হোসেন বাবুল, আলমগীর হোসেন, মহানগর শ্রমিক লীগ নেতা লোকমান হোসেন, জেলা ছাত্রলীগ নেতা রমজানুল হক রমজান, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ নোমান আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রইছ আলী, রাসেল আহমদ, জহিরুল হক, হাফেজ রুহুল আমিন, আলমাছ আলী, মানিক মিয়া, আইন উদ্দীন, আবদুল হেকিম, গৌছ উদ্দীন, কদরিছ আলী, মফজ্জুল আলী, আনর আলী মেম্বার, আলা উদ্দীন, মনছর আলী, সমুজ আলী, নজরুল হক মেম্বার, ফখর উদ্দীন, বুলু মিয়া, জাউয়াবাজার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ফয়ছল আহমদ, এহিয়া আহমদ, আবদুল কাদির, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আকমল হোসাইন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইমদাদুল হক ইমন, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী, জাবের তালুকদার, শাহ উবায়দুর রহমান ফুয়াদ, আরজ আলী জাবেদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন ছাত্রলীগ নেতা মারজান আহমদ হিমেল, শফিক উল্লাহ মামুন, নুরুল আমিন রাজু, আবু বকর, রায়হান আহমদসহ প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আওলাদ আলী রেজা বলেন, 

দলীয় গঠনতন্ত্র বিরোধী কাজ পরিহার করে ছাতকে তৃনমুলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের কমিটি গঠনের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আমরা এমপি মানিকের ব্যক্তি রাজনীতি করিনা, বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার রাজনৈতিতে আমরা বিশ্বাসী।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ এর নির্দেশনাকে উপেক্ষা করে বারবার আত্মীয়করণ নামে বিএনপি জামাতের লোক দিয়ে পকেট কমিটি গঠন ছাতকের তৃনমুল আওয়ামী লীগের নেতা কর্মীরা মেনে নেবে না। এমপি মানিকের পাশে থাকা কতিপয় সুযোগ সন্ধানী লোকের কু-পরামর্শেই ছাতকের আওয়ামী পরিবারের ত্যাগী নেতা-কর্মীরা কোনঠাসা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জে বিশাল মিছিল বের করা হয়। আওলাদ আলী রেজার নেতৃত্বে মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ