Header Ads Widget

বৃষ্টিতে সুরমা নদীর পানি বৃদ্ধিতে হুমকির মুখে পড়েছে টুকের বাজারের পীরপুরের

সংবাদ ডেস্ক:: অতি সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত সীমানা ঐতিহ্যবাহী টুকেরবাজারের পীরপুরে সুরমা নদীতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে প্রায় দু’শ বছরের পুরনো স্থাপনা। টানা বৃষ্টিতে সুরমা নদীর পানি বৃদ্ধিতে হুমকির মুখে পড়েছে পীরপুরের সুরমা তীরের বেশ কয়েকটি ঘরবাড়ি।

নদী তীরবর্তী জনবসতি বাঁচাতে তাৎক্ষণিক উদ্যোগ নেয়ার নির্দেশ দেন সিলেট১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন। এছাড়াও মন্ত্রী নদী তীরবর্তী বসত বাড়িগুলো রক্ষার জন্য দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী সাথে কথা বলেন, এসময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্থ করেন।

বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল

এদিকে, শুক্রবার (১৩ মে ২০২২) দুপুর ২টায় নদীভাঙন রোধের কার্যক্রম পর্যবেক্ষণের সময় সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খাঁন বলেন, নদীভাঙনের খবর শুনে মেয়র তৎক্ষণাৎ নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা মোতাবেক এখন পর্যন্ত এক হাজার বস্তা বালু, পর্যাপ্ত পরিমাণে ইট, ইটের খোয়া এবং বাঁশ সরবরাহ করা হয়েছে।

দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত প্রায় ৫০ জন শ্রমিক দিন-রাত কাজ করছেন। নদীতে এখন প্রচুর পানি থাকার কারণে যদিও জায়গাটি মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। কিন্তু সাময়িক প্রটেকশনের জন্য যা যা প্রয়োজন, সবটুকুই করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ