Header Ads Widget

সিলেটের সুবিদবাজার এলাকা থেকে ৭ বছরের ছেলে শিশু নিখোঁজ

সংবাদ ডেক্স ::- সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে মো.সোয়েব মিয়া(৭) নামের একজন শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যপারে এসএমপি'র কোতোয়ালি মডেল থানায় হাজির হয়ে মোছাঃ রহিমা খাতুন (৩৮), পিতা-মৃত আব্দুল মুতলিব, সাং-

সুবিদবাজার মিয়া ফাজিল চিস্ত, ০১নং গলি, আহাদ মিয়ার কলোনী, থানা কোতোয়ালী, জেলা-সিলেট একটি সাধারণ ডায়রীর আবেদন করেন যে, গত ২৭/০৪/২০২২খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় তাহার পালক পুত্র মোঃ সোয়েব মিয়া (০৭), পিতা-মোঃ মোবারক মিয়া, মাতা-শেখ শিফা বেগম, সাং-আনোয়ারপুর উত্তর হাটি, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- সুবিদবাজার মিয়া ফাজিল চিস্ত ০১নং গলি আহাদ মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী, এসএমপি সিলেট হাতি দেখার উদ্দেশ্যে তাহার বর্তমান বাসা হইতে
সুবিদবাজার মেইন রোড যায়। 

পরবর্তীতে তিনি তাহার আত্মীয় স্বজনের বাসায় ও সিলেটের বিভিন্ন জায়গায় খুঁজাখোজি করে তাহার ছেলের কোনো সন্ধান না
পেয়ে অত্র থানায় এসে নিখোঁজ সাধারণ ডায়েরীর আবেদন করেন। 

তাহার আবেদন প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানার সাধারণ ডায়রী নং-২১৯, তারিখ- ০৪/০৫/২০২২খ্রিঃ লিপিবদ্ধ করিয়া এসআই(নিঃ)/মোঃ শাহ আলমকে অনুসন্ধানের দায়িত্ব অর্পন করা হয়। তিনি কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এর
হাওলামতে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া
স্থানীয়/প্রত্যক্ষদর্শী ব্যক্তি বর্গকে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রকাশ্য ও গোপনে অনুসন্ধান করে। 

তাহার অনুসন্ধানে উক্ত নিখোঁজ হওয়া ছেলে শিশু হাতির পিছন পিছন যাওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। উক্ত নিখোঁজ হওয়া ছেলে শিশু উদ্ধারের
কার্যক্রম অব্যাহত আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ